
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজারে অবস্থিত ‘তৃপ্তি বেকারী’ নামের একটি রুটির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে বেকারি মালিককে অর্থদ- প্রদান করা হয়েছে।
বৃহ¯পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বেকারির মালিক নিতাই চন্দ্র রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে লালমোহন থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সিও মো. মাসুদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি ও অন্যান্য বেকারি পণ্য প্রস্তুত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি ও প্রচলিত আইন মেনে পরিচালনা করতে হবে।
ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:৩৮:১৯ ১২৪ বার পঠিত