ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন

প্রচ্ছদ » জেলা » ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এবং লালমোহনের সিভিল জজ মোঃ ফজলে রাব্বি নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন। গত সোমবার (১৩ জানুয়ারি) তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তার সাথে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি এলাকার নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এলাকাবাসীর মতে, বিচারিক কমিটির এমন সক্রিয় অবস্থানে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন নজরদারি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিচারিক কমিটির এই পরিদর্শন সাধারণ ভোটারদের মধ্যে আস্থার সঞ্চার করেছে।

বাংলাদেশ সময়: ০:৩৮:২৫   ১৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জুলাই শহীদ দিবস পালিত
ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট-লঞ্চঘাটসহ শহর রক্ষা বাঁধ
ভোলায় বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা, কৃষকদের মাথায় হাত
সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে গিফট বক্স বিতরণ
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলায় ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ভোলার জলসীমায় ইলিশ কমছে, বাড়ছে শঙ্কা ইলিশ আহরণ বাড়লেও উৎপাদনে বিপর্যয়
ভোলার ক্লিনিক-ডায়াগনস্টিকে বাড়ছে নবজাতক ও প্রসূতি মৃত্যুর মিছিল



আর্কাইভ