ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমানের সভাপতিত্বে ‘জেলা আইন-শৃঙ্খলা কমিটির’ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘœ করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়।

এসময় ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) তার বক্তব্যে বলেন যে, “আজকের ডিজিটাল যুগে ইন্টারনেটের ভুল ব্যবহার এবং গুজব আমাদের সমাজের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি অসাধু চক্র প্রযুক্তি ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।” পুলিশ সুপার মহোদয় সকলে এই বিষয়ে সতর্ক ও সচেতন হওয়ার অনুরোধ করেন।

উক্ত সভায় সিভিল সার্জন ডাক্তার মো: মনিরুজ্জামান মনির, স্থানীয় সরকার উপপরিচালক মোঃ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৩৭:৪৩   ৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
নির্বাচিত হয়ে পার্থের প্রতিশ্রুতি: ভোলার মানুষের আমানতের যেন পূর্ণ মর্যাদা দিতে পারি
ভোলার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম
ভোলার চার আসনে ধানের শীষের বিজয়
ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ
বড় ব্যবধানে এগিয়ে পার্থ
নৌপথে ভোলার দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম



আর্কাইভ