ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে ফাতেমা বেগম (৪৪) নামে ৪ সন্তানের জননী তার বাবার বাড়িতে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আবুল কাসেম দালাল বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির আবুল কাসেমের মেয়ে। তার স্বামী পাশ্ববর্তী মো. ভুট্টো।

নিহতের স্বামী মো. ভুট্রো ও স্থানীয়রা জানান, ফাতেমা বেগমর প্রথম স্বামীর মৃত্যুর পর প্রতিবেশী মো.ভুট্টোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফাতেমা বেগম। বিয়ের পর ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। বিয়ের পর থেকে বাবার বাড়িতেই ছিলেন ফাতেমা। মঙ্গলবার সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ভেঙ্গে ভেতরে প্রবেশ কর দেখেন রুমের ফ্যানের হুকের সাথে দড়ি পেঁচিয়ে ঝুলে আছে। পরে ভোলা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে স্বজনদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক ওয়াসিফ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এবং সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৩৫:১৯   ৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ