জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রচ্ছদ » অর্থনীতি » জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর শাখা হিসাবরক্ষকদের জন্য সংস্থার নীতিমালা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে জিজেইউএস-এর শিশু সুরক্ষা কেন্দ্রের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন দৈনিক ভোলার বাণীর প্রকাশক ও সংস্থার পরিচালক (লিগ্যাল ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (মনিটরিং ও ট্রেনিং) মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মোস্তফা কামাল এবং অতিরিক্ত পরিচালক (হিসাব ও অর্থ) মো. হুমায়ুন কবির চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. আজাদ হোসেন। প্রশিক্ষণে সংস্থার বিভিন্ন শাখার ২৫ জন শাখা হিসাবরক্ষক অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণের মাধ্যমে শাখা পর্যায়ের হিসাবরক্ষকদের সংস্থার আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রযোজ্য নীতিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:৩৪:২০   ৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস
দৌলতখানে জলবায়ু সহনশীল পেকিন হাঁস পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ
চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নৌকা তৈরি করে শত শত পরিবারের ভাগ্য বদল
ভোলার চরে ক্যাপসিকাম বিপ্লব, দেশে ৪ বছরে উৎপাদন বেড়ে ৩ গুণ
ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা



আর্কাইভ