
স্টাফ রিপোর্টার।।
উপকূলীয় দ্বীপ জেলা ভোলাতে বেশ কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে ভোলার নিন্ম আয়ের মানুষদের কিছুটা রক্ষা করতে এগিয়ে এসেছে ” ২৪ এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশন”। বুধবার বিকালে বাপ্তা ইউনিয়নের মৌচাক বাজার এলাকায় ছিন্নমূল অসহায় মানুষের মাঝে এই কম্বল তুলে দেন সংগঠনের নেতৃবিন্দরা। কম্বল হাতে পেয়ে আবেগে আপ্লুত হন নিম্ন আয়ের অসহায় শীতার্ত মানুষেরা। এসময় ২৪ এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশন” পক্ষ থেকে অসহায় পরিবারকে একমাসের জন্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাপ্তা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিরব। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা জেলা “২৪ এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশন” সদস্য রাকিব, ভোলা জেলা জুলাই যোদ্ধা মোঃ ইয়াসিন, মোঃ মাঈনুউদ্দিন।
শীতার্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অংশ হিসাবে ১৬ই ডিসেম্বর ঢাকার শাহবাগ থেকে “২৪ এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশন”এই কর্মসূচি শুরু করেন।
তারই ধারাবাহিকতায় ভোলার অর্ধশতাধিক পরিবারের মাঝে কম্বল ও অসহায় পরিবারের মাঝে একমাসের জন্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ভবিষ্যতে এই কার্যক্রম সারা দেশব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে। এই ফাউন্ডেশন টি ২৪ এর আহত যোদ্ধাদের ধারা পরিচালিত হচ্ছে।
২৪ এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশন” সদস্য রাকিব জানায়,গত কয়েক দিনের তীব্র শীতে সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই তাদের কষ্ট লাঘবে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে । আমাদের সংগঠন পক্ষ থেকে সব সময়
অসহায় মানুষের পাশে থাকবে এটি আমাদের অঙ্গিকার।
বাংলাদেশ সময়: ২৩:৫৬:২১ ৮৭ বার পঠিত