
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
বোরহানউদ্দিনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত প্রস্তুতি কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং নাগরিক ও রাজনৈতিক দলের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য অংশীজনদের মতামত শ্রবণ করেন এবং উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি-২০২৫ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ০:৪৪:১৫ ১১২ বার পঠিত