কুঞ্জেরহাট জাবালে নূর মডেল মাদরাসার ছাত্রী বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » কুঞ্জেরহাট জাবালে নূর মডেল মাদরাসার ছাত্রী বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



---

কুঞ্জেরহাট প্রতিনিধি ॥

ভোলার উপশহর কুঞ্জেরহাট বাজারের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান জাবালে নূর মডেল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় টবগী ইউনিয়নের মালানা ফারুক আলম ও শাহীনা বেগমের মেয়ে তাসরিফা জান্নাত রুসদা, “জাতীয় শিক্ষা সপ্তাহ”-এ জেলা পর্যায়ে না’ত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথমস্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সাফল্য অর্জন করেছে।

মাদরাসার ছাত্রী রুসদা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে, এই খবরটি একটি ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক ঘটনা, যা তার দক্ষতা ও প্রতিভার প্রতিফলন; এটি তাকে বিভাগীয় পর্যায়ে প্রাইভেট মাদরাসার প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবে এবং অন্যান্য ছাত্রীদেরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্ট মহল মনেকরছেন।

এখানে উল্লেখ্য, ভোলা জেলায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভাগীয় পর্যায়ে এটাই প্রথম সাফল্য।

তাসরিফা জান্নাত রুসদা’র এ অসাধারণ সাফল্যের জন্য মাদরাসার পরিচালক মাওলানা হাসান সিকদারসহ শিক্ষকবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা মনেকরছেন, তার সাফল্য মাদরাসার জন্য গর্বের বিষয় হবে এবং বিভাগীয় পর্যায়ে প্রাইভেট মাদরাসার মান তুলে ধরবে।

আগামী ১৫ জানুয়ারি ২০২৬ বিভাগীয় পর্যায়ে অংশ নেবে রুসদা।

বাংলাদেশ সময়: ০:৪১:১৫   ১০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির সামনে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ
বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সমর্থন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
জামায়াত আমীর ডা: শফিকুর রহমানের কটুক্তির প্রতিবাদে ভোলায় নারীদের ঝাড়ু মিছিল
কুঞ্জেরহাট উত্তর চকডোষ বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া
বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭
নির্বাচন সুষ্ঠের লক্ষে বোরহানউদ্দিনে র‌্যাবের কঠোর নজরদারি
বোরহানউদ্দিনে চোরের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ