ভোলার অধিকার আদায়ে এক অকুতোভয় কণ্ঠস্বর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলার অধিকার আদায়ে এক অকুতোভয় কণ্ঠস্বর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬



---

॥ মো: রিফাত হাওলাদার ॥

সময়টা ২০১১ সাল। উত্তাল মেঘনা তখন রুদ্রমূর্তিতে। রাক্ষুসে ঢেউয়ের করাল গ্রাসে একের পর এক বিলীন হয়ে যাচ্ছিল নাছির মাঝি, তুলাতলী, কাচিয়া, রাজাপুর আর ইলিশার সাজানো জনপদ। ভোলার মানচিত্র থেকে অস্তিত্ব হারানোর সংকটে ছিল খোদ শহরতলীর তুলাতলী এলাকা। ভিটেমাটি হারানো মানুষের আর্তনাদে যখন আকাশ-বাতাস ভারী, ঠিক তখন ভোলার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এক নির্ভীক জননেতা।

তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে ভোলা-১ আসনটি নানা বড় উন্নয়ন প্রকল্প ও নদীভাঙন রোধের বিশেষ বরাদ্দ থেকে বঞ্চিত ছিল। কিন্তু প্রতিকূল সেই সময়েও দমে যাননি ভোলা-১ আসনের তৎকালীন বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। জাতীয় সংসদের প্রতিটি অধিবেশনে তাঁর বজ্রকণ্ঠ প্রতিধ্বনিত হয়েছিল ভোলার অধিকার বঞ্চিত মানুষের পক্ষে। অবহেলা আর বঞ্চনার বিরুদ্ধে তাঁর সেই সাহসী প্রতিবাদ আজও ভোলার মানুষের হৃদয়ে অমলিন।

তিনি সেদিন কেবল একজন সংসদ সদস্য হিসেবে নন, বরং ভোলার মানুষের অতন্দ্র প্রহরী হিসেবে সংসদে লড়াই করেছিলেন। আমরা বিশ্বাস করি, ভোলার এই কৃতি সন্তান আগামীতেও জাতীয় সংসদে ভোলাবাসীর প্রতিনিধিত্ব করবেন এবং মেঘনা পাড়ের মানুষের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবেন। ইনশাআল্লাহ, ভোলার মাটি ও মানুষের জয়ে তিনি আবারও আমাদের কণ্ঠস্বর হয়ে ফিরবেন।

লেখক: মোঃ রিফাত হাওলাদার

সিনিয়র যুগ্ম আহ্বায়ক

বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি (বিজেপি), কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৫২   ৪৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলা সরকারি কলেজে পরিবেশ ক্লাবের আহবায়ক কমিটি গঠন
ভোলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেক্ট্রিশিয়ান মতবিনিময় সভা
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার



আর্কাইভ