আপনি আবার মহান নেতা হলেন

প্রচ্ছদ » ভোলা সদর » আপনি আবার মহান নেতা হলেন
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬



---

॥ জি এম ছানাউল্লাহ ॥

আমরা বুকভরা স্বপ্ন নিয়ে কত ত্যাগী, কত নির্যাতিত মানুষ ধানের শীষের মনোনয়ন চেয়েছিলাম আপনার জন্য। বছরের পর বছর মামলা, নির্যাতন, জেল সবকিছু বুকে ধারণ করেও আমরা দলের পাশে থেকেছি। আলহাজ্ব গোলাম নবী আলমগীর হাজি সাহেব এর নেতৃত্বে কখনো পিছপা হইনি। সাহসের সঙ্গে ছিলেন আলহাজ্ব রাইসুল আলম। আজ রাজনৈতিক বাস্তবতায় যখন সেই মনোনয়ন অন্য কারও হাতে যায়। তখন চোখ ভিজে যাওয়া খুবই স্বাভাবিক। এই কষ্ট কাউকে বোঝানো যায় না এ কষ্ট হৃদয়ের গভীরে জমে থাকে। কিন্তু সেই কষ্ট থেকেই যদি দল ছেড়ে স্বতন্ত্র হওয়ার ঘোষণা আসে। তখন ব্যথা আরও গভীর হয়ে যায়। কারণ দলের বিরুদ্ধে যাওয়া মানে দলের শৃঙ্খলা নষ্ট করা, সেটা করেননি আপনি। আপনি আবার মহান নেতার পরিচয় দিলেন। কারণ এই দলই আমাদের পরিচয় দিয়েছে, সাহস দিয়েছে। জনগণের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দিয়েছে। মায়ের মতো এই দলকে আঘাত করা কি আমাদের ত্যাগের সঠিক প্রতিদান হতে পারে? না সেটাই আবার প্রমাণ হলো আপনি দলের প্রাণ। ভাঙা হৃদয় নিয়ে একান্ত ব্যক্তিগত অনুরোধ আবেগে ভুল সিদ্ধান্তে যেন কেউ নিজের সংগ্রাম। নিজের ভবিষ্যৎ শেষ করে না ফেলি। লড়াই এখানেই শেষ নয়, পথ এখনো অনেক বাকি। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, ধানের শীষ আমাদের কান্না, আমাদের রক্ত, আমাদের অটুট ঐক্যের নাম। ভেঙে পড়লেও ষড়যন্ত্রের চোরাবালিতে যেন পা না দিই। ধানের শীষই আমাদের পরিচয়।

ঐক্যবদ্ধ থাকলেই বিজয় সম্ভব। আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আপনি আবার মহান হলেন।

লেখক: জিএম ছানাউল্লাহ, ভোলা জেলা ছাত্রদল নেতা

বাংলাদেশ সময়: ১৮:১৮:৩৫   ২৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলা সরকারি কলেজে পরিবেশ ক্লাবের আহবায়ক কমিটি গঠন
ভোলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেক্ট্রিশিয়ান মতবিনিময় সভা
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার



আর্কাইভ