তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ নিহত-১

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ নিহত-১
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



---

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥

ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবক গুরুতর নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার কেরানীর দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে রাকিবের নিকট একই এলাকার মো. নুরনবীর ছেলে তামিম হোসেন ৬শ টাকা পায়। এঘটনার জের ধরে শনিবার বিকালে ক্রিকেট খেলতে গেলে রাকিব ও তামিমের মধ্যে ঝগড়া লাগে। পরে রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রী দুইজনের ঝগড়া থামাতে গিয়ে তামিমকে চড়-থাপ্পর দেয়। এঘটনার সুত্র ধরে সন্ধ্যায় কেরানি দোকানে শাকিল মিস্ত্রী চায়ের দোকানের সামনে দাড়িয়ে টিভি দেখতেছেন। হঠাৎ তামিম পিছন থেকে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করলে শাকিল পড়ে যায়। শাকিল ঘটনাস্থলেই বমি করে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার আরো অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। অবস্থা একেবারেই সংকটাপন্ন হলে সেখান থেকে উন্নত চিকিৎসার ঢাকায় রেফার করা হলে ঢাকা আগারগাও নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় ইন্তেকাল করেন। এঘটনায় নিহতের পিতা মোঃ ইউনুস বাদী হয়ে তামিমকে আসামী করে তজুমদ্দিন থানায একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০২।

মামলার তদন্তকারী কর্মকর্তা তজুমদ্দিন থানার এসআই আর এম জাকির হোসেন বলেন, আমাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এজহারনামীয় আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। যতদ্রুত সম্ভব আসামী গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করা হবে।

এবিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত বলেন, নিহত শাকিলের পিতা বাদী হয়ে তজুমদ্দিন থানায় তামিমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৪১   ১৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ