তজুমদ্দিনে চরে কৃষকের উপর হামলা আহত-১৪

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে চরে কৃষকের উপর হামলা আহত-১৪
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে বাসনভাঙ্গা চরে বসবাসরত কৃষকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের হামলায় নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের ৩জনকে কোষ্টগার্ড ও পুলিশ উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আহতদের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান।

আহত ও হাসপাতাল সুত্রে জানা গেছে, মেঘনার বুকে জেগে উঠা বাসনভাঙ্গা চরে বসবাসরত কৃষকরা তাদের জমিতে আলু, মরিচ, রসুনসহ বিভিন্ন রবিশস্য রোপন করেন। ১১ জানুয়ারী বেলায় সাড়ে ১১টার দিকে চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ তালুকদারের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাসনভাঙ্গা চরের গিয়ে কৃষকের ফসলের মধ্যে লাল পতাকা উঠিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় কৃষকরা বাঁধা দিলে সবুজ তালুকদারের নেতৃত্বে সাধারণ কৃষকের উপর অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় চরের নারী পুরুষসহ ১৪ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে কোষ্টগার্ড ও পুলিশ আহতদের মধ্যে ৩জনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন, সবুজ মাঝি (৬৫), নিরব (৪৫), মো. রাসেল (১৫), শারমিন (৩০), সিরাজ (৪৫), মামুন (৪০), ফয়সাল (২৭), নরনবী (৪৫) ও জান্নাতসহ (২৮) অন্তত ১৪ আহত হয়। এদের মধ্যে সবুজ মাঝি, নিরব, মো. রাসেলকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বেডে শুয়ে আহত নিরব জানান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের নির্দেশে সবুজ তালুকদারের নেতৃত্বে ৬০-৭০জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে চরে এসে লাল পতাকা দিয়ে আমাদের ফসলসহ জমি দখলের চেষ্টা চালায়। এ সময় তাদের বাঁধা দিলে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায় তারা এতে আমিসহ ১৪ জন আহত হই। এঘটনায় আমরা আইনগত পদক্ষেপ নিবো।

অভিযুক্ত সবুজ তালুকদারের ব্যবহৃত একাধিক নম্বরে বার বার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। অন্য অভিযুক্ত ইব্রাহিম হাওলাদারের নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ হাওলাদার বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের কোন চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকসেবীর স্থানে নেই। সবুজ তালুকদার যদি সাধারণ কৃষকের উপর হামলা করে থাকে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

থানা পুলিশ জনান, হামলার ঘটনা শুনে পুলিশ আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৪৭   ১৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ