গাছে রশি বেঁধে দুষ্টুমি, গলায় ফাঁস লেগে প্রাণ গেলো শিশুর

প্রচ্ছদ » নারী ও শিশু » গাছে রশি বেঁধে দুষ্টুমি, গলায় ফাঁস লেগে প্রাণ গেলো শিশুর
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কালামুল্লাহ গ্রামের একটি সুপারি বাগান থেকে তামিম ইকবাল নামের ১০ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিশুটি গাছের সঙ্গে রশি বেঁধে দুষ্টুমি করার সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে পূর্ব চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে গাছে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান এক অটোরিকশা চালক। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠান।

মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর এরশাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত তামিম ওই গ্রামের রফিকুল ইসলাম ও সুরমা দম্পতির ছেলে।

শিশুটির পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে শিশুটি তাঁর দাদা শফিক মিয়ার সঙ্গে স্থানীয় একটি রাইস মিলে যায়। এসময় শিশুটির হাতে একটি রশি ছিলো। দাদা শফিক মিয়া যখন রাইস মিলের মালিক নুরনবীর সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখনই শিশুটি তাদের চোখ ফাঁকি দিয়ে ওই রশি নিয়ে রাইস মিলের পেছনে থাকা সুপারি বাগানে দুষ্টুমি করতে যায়।

পুলিশ ধারণা করছে, হয়তো শিশুটি তাঁর হাতে থাকা রশি সুপারি গাছের সঙ্গে বেঁধে দুষ্টুমি করার সময় অসাবধানতাবশত তা তাঁর গলায় আটকে ফাঁস লেগে যায়। যাঁর কারনে তাঁর মৃত্যু হতে পারে।

শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই উল্লেখ করে মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর এরশাদ আলী বলেন, অজ্ঞাতনামা কেউ শিশুটিকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলে রেখেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাছাড়া শিশুটির দাদার কথার সঙ্গে মৃত্যুর বেশিরভাগ বর্ণনার মিল পাওয়া গেছে। সেজন্য প্রাথমিকভাবে আমরা মনে করছি, এটি কোনো হত্যাকা- নয়। এরপরও মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:১৫   ২৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
লালমোহনে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল



আর্কাইভ