ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ তাজউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মোঃ তসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক পুলিশ কর্মকর্তা নাসিম উদ্দিন পালোয়ান, সহসভাপতি আমিনুল ইসলাম মঞ্জু হাওলাদার, জেলা কৃষকদের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, ইউপি প্যানেল চেয়ারম্যান শাহজান বেপারী প্রমুখ।

---

ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির প্রকাশ ও প্রকাশনা সম্পাদক নিরব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল খান, আইন বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম বাবলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শাকিল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রোমান এবং সদস্য মোঃ বখতিয়ার উদ্দিন। বক্তারা শিক্ষাবৃত্তি কার্যক্রমকে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, দৈনিক জনকণ্ঠের ভোলা জেলা প্রতিনিধি মো. বেল্লাল নাফিজ, স্থানীয় জনপ্রতিনিধি সেলিম মুন্সি, সমাজসেবক সবুজ জমাদার, হাফেজ বশির উল্লাহ, বশির উদ্দিন আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

---

ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন বলেন, এই সমিতি রাজাপুর ইউনিয়নর শিক্ষার মানোন্নয়নসহ সুন্দর সমাজ গঠনে কাজ করে আসছে। প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য। আর্থিক সংকট যেন কোনো শিক্ষার্থীর সম্ভাবনাকে থামিয়ে না দেয় সে উদ্দেশ্যেই নিয়মিতভাবে প্রতি বছর শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। এছাড়াও রাজাপুর ইউনিয়নে উচ্চ শিক্ষা নিশ্চিতের জন্য যুগোপযোগী একটি কলেজ স্থাপনসহ বেস কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, টেকসই ও মানবিক সমাজ গঠনে শিক্ষায় বিনিয়োগের বিকল্প নেই। শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হওয়াটাই প্রকৃত সফলতা।

---

এ বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলকারী মোট ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত দুই শিক্ষার্থী-মাইশা তাজরিন (শেরে-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল) এবং রেদোয়ানা বেগম (সাতক্ষীরা মেডিকেল কলেজ)। এছাড়া ৮ জন হাফেজ ও ১ জন হাফেজা এবং ২২ জন অসহায় ও মেধাবী শিক্ষার্থী শিক্ষাবৃত্তির আওতায় আসে। অনুষ্ঠানে সেরা শিক্ষক হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয় রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিনকে।

কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন সানজিদা আক্তার তাছিন, আব্দুল মোমিন, সিদরাতুল মুনতাহা, জামিলা আক্তার ও সুমাইয়া আক্তার। তারা বলেন, এই স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের সামাজিক কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ সময়: ২:১৭:৫২   ২০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লোনের টাকায় মাথা গুজার ঠাই পুড়ে ছাই



আর্কাইভ