ভোলায় ব্র্যাকের বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা কর্মসূচি বাস্তবায়ন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ব্র্যাকের বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা কর্মসূচি বাস্তবায়ন
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

দেশে নারীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বখ্যাত বেসরকারি সংস্থা র্ব্যাক। তারই অংশ হিসেবে ভোলায় অর্ধশতাধিক নারীকে বিনামূল্যে জরায়ুমূখ ক্যান্সার পরিক্ষার আওতায় আনল ব্র্যাক।

শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত পরিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ তৈয়বুর রহমান। সদর হাসপাতালের গাইনী বিভাগে অনুষ্ঠিত পরীক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে পুরো কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ডাঃ তৈয়ব।

গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, রোটারী ক্লাব অব ঢাকা, রোটারী ক্লাব অব ক্যান্টারবেরি(ইউকে) ও রশিদ ফাউন্ডেশন এর যৌথ আয়োজিত এই পরিক্ষা কার্যক্রমে ভোলা সদর উপজেলার বিভিন্ন বয়সী নারীদের অংশগ্রহণ করতে দেখা যায়।

জরায়ু মুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে অনুষ্ঠিত স্তন ও জরায়ু মুখ ক্যান্সারের পরিক্ষা কার্যক্রম উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের ভোলা জেলা সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান, এলাকা ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেন, এরিয়া ম্যানেজার (দাবি) রঞ্জন কুমার দেবনাথ,লিড জেনারেশন এরিয়া ম্যানেজার ননী গোপাল দেবনাথ, সিনিয়র শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ ও সহকারী ম্যানেজার অনিমেষ হালদার এবং সদর হাসপাতালের ভায়া টেস্ট বিভাগের স্টাফ নার্স শাহানাজ বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তবর্গ।

বাংলাদেশ সময়: ২:১৩:৩৮   ৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লোনের টাকায় মাথা গুজার ঠাই পুড়ে ছাই



আর্কাইভ