
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ এর আয়োজন করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) সকালে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ, লালমোহন থানার সেকেন্ড অফিসার মোঃ কামরুল ইসলাম প্রমূখ।
এ সময় নাহিদ ফারাজি ও জান্নাতুল ফেরদৌস মহনা’র সঞ্চালনায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রক্তদানের অপেক্ষায় লালমোহন এর সাধারণ স¤পাদক মোঃ সাখাওয়াত হোসাইন, লালমোহন বাজার ব্যবসায়ী মোঃ ফিরোজ, মোঃ মাহবুবুর রহমান ইলিয়াস, মোঃ মিলনসহ সংগঠন এর মোঃ সোহেল সওদাগর পারভেজ, মো: সাদ্দাম, লালমোহন মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ নেছার উদ্দিন, কমিটির সদস্য কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ সহ সহযোগি সংগঠনে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তরা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহন’ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনটির কার্যক্রম আরো গতিশীল করে মানুষের উন্নয়নে সামনের দিকে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্বেচ্ছাসেবীদের কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ২:১৩:০৪ ৫৩ বার পঠিত