ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীরকে ধানের শীষ মার্কা ফিরিয়ে দেওয়ার দাবীতে কাপনের কাপড় পড়ে অনশন ও বিক্ষোভ

প্রচ্ছদ » জেলা » ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীরকে ধানের শীষ মার্কা ফিরিয়ে দেওয়ার দাবীতে কাপনের কাপড় পড়ে অনশন ও বিক্ষোভ
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় কাফনের কাপড় পড়ে সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি’র নেতাকর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধায় দলীয় কার্যালয় চত্বরে এ সমাবেশ করেন তারা।

সমাবেশে ধানের শীষের শ্লোগানে মুখরিত হয় উঠে মহাজনপট্টি। সাদা কাফনের কাপড় পড়ে রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশ শত শত নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা ভোলা সদর আসনের বিএনটির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীরকে ধানের শীষের চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণার দাবী জানান। তারা আরও বলেন, যাকে ভোলা সদর আসনে জোটের প্রার্থী করা হয়েছে গত ১৭ বছরে আন্দোলন সংগ্রামে তার তার কোন অবদান ছিলোনা।

তাই বিজেপিকে গরুর গাড়ি মার্কায় আলাদা নির্বাচন করার আহব্বান জানান, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন ঢাক দেয়ার হুশিয়ারি দেন তারা।

বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সেচ্চাসেবদক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, যুবদল নেতা নিক্সন, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ ইফতিসহ নেতাকর্মীরা।

---

এছাড়াও সমাবেশে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী, যুবদল, ছাত্রদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে অপ্রতিকর ঘটনা এড়াতে সমাবেশ জুড়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে।

আগামীকাল শনিবার বিকাল চারটায় একই দাবীতে সমাবেশের ডাক দিয়েছে নেতাকর্মীরা। সমাবেশের পর পুরনায়েশহরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৬:২৭   ১৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ