ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

জমজমাট লড়াই আর টানটান উত্তেজনার মধ্যদিয়ে শেষ হলো ‘ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এর গ্র্যান্ড ফাইনাল। ভোলার হেলিপ্যাড ক্লাবের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন, ভোলা সদর-এর আয়োজনে এই টুর্নামেন্টের র্গ্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার সুযোগ্য পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

অনুষ্ঠানের শুরুতে তারুণ্যের প্রতীক শহীদ ওসমান হাদী’র স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে উপস্থিত সকলে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

পুরস্কার বিতরণী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় যুব সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদককে ‘না’ বলতে হবে এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আরও গুরুত্বারোপ করেন যে, বড়দের প্রতি শ্রদ্ধা এবং সঠিক নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমেই যুব সমাজ আগামী দিনের দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে। জেলা পুলিশ ভোলা সবসময়ই তরুণদের এমন সুস্থ ও সৃজনশীল বিকাশে পাশে থাকবে।

এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হেলিপ্যাড ক্লাবের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়ামোদী দর্শক সাধারণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০১:০১   ১৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক
চরফ্যাশনে জাতীয় সেরা ফুটবলার সিয়ামকে সংবর্ধনা দিল আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব
শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
মনপুরায় বসুন্ধরা শুভ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান দাসেরহাট ফুটবল একাদশ
আর্জেন্টিনা জেতায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক



আর্কাইভ