মনপুরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে প্রধান শিক্ষক ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদ মোল্লা ও ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আবদুল মন্নান খানকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার দুপুর ২টায় আটককৃতদের মধ্যে প্রধান শিক্ষক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদ মোল্লাকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

তবে অপর আটক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য আবদুল মন্নান একই মামলায় গ্রেফতার দেখানো হলে গুরুত্বর অসুস্থ্য হওয়ায় তাকে জামিন দেন বিজ্ঞ আদালতের বিচারক।

এর আগে বৃহ¯পতিবার বিকেল ৫ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার ও জনতা বাজারে অভিযান চালিয়ে দুই নেতাকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, দক্ষিণ সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম মোল্লা। তবে অপর আটককৃত সদস্য একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান খান গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে বিজ্ঞ আদালত তাকে জামিন দেন।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, আটককৃত দুইজনের মধ্যে ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদ মোল্লাকে পুলিশের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়। তবে অপর আটক আওয়ামীলীগ নেতা গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ায় বিজ্ঞ আদালত জামিন দেন।

তিনি আরও জানান, আটককত দুইজনই পুলিশের ওপর হামলা মামলার আসামী।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩৫   ৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক



আর্কাইভ