৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

প্রচ্ছদ » অপরাধ » ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ ওমর আলী (২৭) নামে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। ওমর চরফ্যাশন উপজেলার পৌর এলাকার ৩নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহানের ছেলে।

বৃহ¯পতিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মেহেদেী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কুঞ্জেরহাঁট বাজারের বিসমিল্লাহ হোটেলের পিছনের অংশের কেবিন থেকে ওই ইয়াবাসহ ওমরকে গ্রেফতার করে।

উপ-পরিদর্শক মেহেদেী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. মনিরুজ্জামানের সার্বিক নির্দেশনায় ওমর আলীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই চালান বোরহানউদ্দিনে বিক্রির জন্য অন্য কোন মাদক পাচারকারীর কাছে পাইকারি বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে।

বোরহনউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ওমরের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:১২   ৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক



আর্কাইভ