দু’হাত আর দু পা ভর করে জীবনের লড়াই

প্রচ্ছদ » চরফ্যাশন » দু’হাত আর দু পা ভর করে জীবনের লড়াই
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশন উপজেলার এক প্রত্যন্ত জাহানপুর গ্রামে বসবাস ৫০ বছর বয়সী মসুদা বেগমের। জন্ম থেকেই তিনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে হাঁটতে পারেন না। শুধু হাঁটতে পারা নয়, সে একজন বাকপ্রতিবন্ধীও। দু’টি হাত ও দু’টি পা ভর করে খুড়িয়ে খুড়িয়ে চলাই তাঁর জীবনের একমাত্র ভরসা। এইভাবেই প্রতিদিন তিনি লড়াই করে টিকে আছেন জীবন নামের কঠিন বাস্তবতায়।

মসুদার জীবন যেন দুঃখ আর সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি। অন্যদের মতো সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটা তাঁর কল্পনার বাইরের বিষয়। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে তিনি যখন দু হাত ও দু পা মাটিতে ঠেকিয়ে সামনের দিকে এগোন, তখন অনেকেই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকেন, আবার কেউ কেউ চোখ ফিরিয়ে নেন। কিন্তু কারও দৃষ্টি তাঁর জীবনের যন্ত্রণাকে লাঘব করতে পারেনি।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মসুদা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। সে পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়। বর্তমানে বাবা-মা কেউ বেঁচে নেই। একমাত্র ভাইয়ের কাছেই তার আশ্রয়। তার ভাই দিনমজুরি কাজ করেন। সংসার চালানোয় দায়, বোনের পিছনে খরচ চালাতে হিমশিম খেতে হয় ভাইটির। কেউ দয়া করে কিছু দিলে তা দিয়েই কোনরকম দিন কাটাতে পারেন।

---চিকিৎসার অভাবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। মসুদা সরকারি কোন সহায়তাও পান না।

“স্থানীয়ভাবে একাধিকবার সহায়তার আশ্বাস মিললেও বাস্তবে তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে হয়তো একটি হুইলচেয়ার বা অন্তত চলাচলের উপযোগী কোনো সহায়ক যন্ত্র পেতে পারতেন তিনি। কিন্তু দারিদ্র্য আর অবহেলার কারণে সে স্বপ্ন আজও অধরাই রয়ে গেছে।”

স্থানীয় ইউনুস বলেন, ‘মসুদা বেগম মায়ের গর্ভ থেকেই প্রতিবন্ধী। একজন ভাই আছে, তাও অসহায়। মানুষ কিছু সহযোগিতা করলে খরচ চলে। সে সরকারি কোন সহযোগিতা পায়না। তবে সরকার সহযোগিতা করলে কোন রকম চলতে পারবে।’

ভাই বেল্লাল, ‘আমার পাঁচ বোন ও আমি সবার ছোট। প্রতিবন্ধী বোনটি সবার বড়। আমার বোন কোন ধরনের ভাতা পাচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা কোন সহযোগিতা করেনি। আমি একা মানুষ কাজ করে নিজের সংসার চালাই, এবং বোনেরও খরচ চালাই। সরকারের কাছে সাহায্য চাই।’

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসাইন বলেন, বিষয়টি আপনার মাধ‌্যমে জানতে পারলাম। মসুদাকে সরকারি ভাতার আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৫৬   ১৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনের দুলারহাটে নৌবাহিনী–পুলিশের যৌথ ফুট পেট্রোলিং
চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে: নয়ন
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে চরফ্যাশনে চলচ্চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক
চরফ্যাশনে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
‎জামায়াতের ঐক্যের নামে বিশ্বাসঘাতকতা ও প্রোপাগান্ডার প্রতিবাদে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
বিএনপি ক্ষমতায় গেলে অপরাধমুক্ত সমাজ গড়বে: নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন পৌর শাখার তাঁতীদলের মতবিনিময় সভা ও কমিটি গঠন



আর্কাইভ