
জিদান আনাবীর, ক্যাম্পাস প্রতিনিধি।।
ভোলা সরকারি কলেজে ক্যাম্পাসে ইদানিংকালে ভিক্ষাবৃত্তির পরিমাণ বেড়ে গিয়েছি যার ফলে দৈনন্দিন শিক্ষামূলক কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে। গত রবিবার স্বশরীরে গিয়ে দেখা যায়, ক্যান্টিন থেকে শুরু করে ছায়াবিথী,মাঠ, প্রতিটি যায়গাই যেনো ভিক্ষাবৃত্তির অভয়ারণ্যে রূপ নিয়েছে। আশ্চর্যজনক হলেও সত্য, কলেজ প্রাঙ্গণে যেসব ভিক্ষুক দেখা যায় এদের অনেকেই শারীরিকভাবে সুস্থ, সবল ও কর্মক্ষম হওয়া সত্ত্বেও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। মাঝে মাঝে অনেক শিক্ষার্থীকেই বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয়,বিশেষ করে নারী শিক্ষার্থীদের।
এসময় ক্যাম্পাসে উপস্থিত দ্বাদশ শ্রেণির ছাত্র নাইম ইসলাম বলেন - ভবঘুরে ও শারীরিকভাবে সবল অনেক ভিক্ষুকদের কলেজে দেখতে পাচ্ছি। প্রকৃত অসহায়দের প্রতি আমাদের সহানুভূতি থাকা উচিত,তবে কলেজ প্রাঙ্গনের বাইরে।
এছাড়া,অতিরিক্ত মাত্রায় বহিরাগতদের অবাধ আনাগোনা, ঘুরাঘুরি ও ক্যাম্পাসে দেখা যাচ্ছে।
শারীরিক ভাবে সবল ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি, বহিরাগতদের অবাধ চলাচল ক্যাম্পাসের শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিস্থিতি বিনষ্ট করার জন্য যথেষ্ট।
অনেক শিক্ষার্থীদের দাবি তুলতে দেখা যায়, কলেজ প্রশাসনের দ্রুত এরূপ বেশধারী ভিক্ষুকদের কলেজে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করে একটি ভিক্ষুকমুক্ত ও বহিরাগত মুক্ত ক্যাম্পাস উপহার দেয়া এখন সময়ের দাবি।
বাংলাদেশ সময়: ১:২৫:৩০ ৩৬০ বার পঠিত