বোরহানউদ্দিনে আনসার বাহিনীর মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে আনসার বাহিনীর মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও সদস্যাদের জন্য বোরহানউদ্দিনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যা¤েপইন। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে ০৬, ০৭ ও ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যা¤েপ চোখের চিকিৎসা, চোখের ছানি অপারেশন, দাঁতের চিকিৎসাসহ অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সঞ্চালনায়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভোলা জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদ বিন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।

---

এ সময় বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

এছাড়াও সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় ১৫০০ কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। শীতার্ত ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:২৮:১৯   ৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল
বাপেক্স এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে মতবিনিময় সভা
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
বোরহানউদ্দিনে নির্বাচন উপলক্ষ্যে অংশীজনের সমন্বয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
কুঞ্জেরহাট জাবালে নূর মডেল মাদরাসার ছাত্রী বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে
ভোলা-০২ ও ০৩ আসন: বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীর চেয়ে স্ত্রীদের আয় ও সম্পদ বেশি
৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
বোরহানউদ্দিনে আনসার বাহিনীর মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ



আর্কাইভ