চরফ্যাশনে স্ত্রী’র মামলায় স্বামী গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে স্ত্রী’র মামলায় স্বামী গ্রেফতার
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



---

চরফ্যাসন প্রতিনিধি ॥

চরফ্যাসনে হালিমাবাদ গ্রামে স্ত্রী’কে নির্যাতন করা মামলায় স্বামী মোস্তফা কামাল টিটুকে গ্রেফতার করেছে চরফ্যাসন থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে চরফ্যাসন থানা পুলিশ আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রাম সংলগ্ন একটি খামার থেকে অভিযুক্ত মোস্তফা কামাল টিটুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোস্তফা কামাল টিটু নুরুজ্জামান মোহাজনের ছেলে।

মামলার বিবরণে জানাযায়, মামলার বাদিনীকে দীর্ঘ ৫ বছরের দা¤পত্য জীবনে সাংসারিক কলহ বিবাদ, শারীরিক ও মানসিকভাবে অত্যাচার নির্যাতন করে আসছে স্বামী টিটু। ভুক্তভোগী স্ত্রী জানান, একজন নারী হিসেবে বৈবাহিক সম্পর্ক নৈতিকভাবে না করে সে উল্টো পথে ব্যবহার করাসহ নানাবিধ যৌনাচার করে আসছে। আমি বাধা দিলে সে (স্বামী টিটু) সংসার না করার হুমকি দেয় এবং যদি সংসার করতে হয় তাহলে তার ইচ্ছে মতো সবকিছু করার পাশাপাশি নগদ ১০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। পরবর্তীতে সংসার জীবন টিকিয়ে রাখতে তার কথা মেনে নিলেও গত ১১ নভেম্বর ২৫ ইং তারিখে পূর্বের মতো অনৈতিক পথে যৌনসঙ্গম করতে চাইলে আমি বাধা দেই এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে ও হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে রক্তাক্ত জখম করে। এ বিষয়টি জানাজানির পরে আমার পরিবারকে ১০ লাখ টাকা যৌতুকের চাপ প্রয়োগ করে। পরে আমার শারীরিক অবস্থা খারাপ থাকায় এবং আমার স্বামী আমার সঙ্গে সংসার করতে রাজি না হওয়ায় আমার মা ও চাচাসহ আত্মীয় স্বজন আমাকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করে। চিকিৎসকরা আমাকে ভোলা সরকারি হাসপাতালের ও,সি,সিতে রেফার্ড করে। এঘটনায় চরফ্যাশন থানায় মামলা না নেয়ায় ভোলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯ (গ)/১১(ক) ধারায় মামলা দায়ের করি।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, টিটু নামের একজন ওয়ারেন্টের আসামি গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০:২৬:৫২   ১৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক



আর্কাইভ