খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ‎চরফ্যাশন মৎস্য দলের দোয়া মাহফিল

প্রচ্ছদ » চরফ্যাশন » খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ‎চরফ্যাশন মৎস্য দলের দোয়া মাহফিল
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



---

‎‎চরফ্যাশন প্রতিনিধি ॥

‎বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভোলার চরফ্যাশনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে চরফ্যাশন উপজেলা ও পৌর মৎস্য দলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

‎‎চরফ্যাশন উপজেলা মৎস্য দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আব্বাস কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, আসলানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আসলামি, শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আজাদ, উপজেলা মৎস্য দলের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান, পৌর মৎস্য দলের সভাপতি মোসলেউদ্দিন খান, সাধারণ সম্পাদক মাহফুজ, সিনিয়র সহ-সভাপতি নুরে আলম মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।‎

‎এছাড়াও চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন ও থানা মৎস্য দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন।‎

দোয়া অনুষ্ঠানে উপজেলা মৎস্য দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আশ্রয়স্থল ছিলেন। দেশ ও জনগণের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। তার জীবন ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।‎

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়াকে একজন ইসলামপ্রিয়, দেশপ্রেমিক ও আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন।

বাংলাদেশ সময়: ২০:৫৪:২৮   ১০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনের দুলারহাটে নৌবাহিনী–পুলিশের যৌথ ফুট পেট্রোলিং
চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে: নয়ন
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে চরফ্যাশনে চলচ্চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক
চরফ্যাশনে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ২
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
‎জামায়াতের ঐক্যের নামে বিশ্বাসঘাতকতা ও প্রোপাগান্ডার প্রতিবাদে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
বিএনপি ক্ষমতায় গেলে অপরাধমুক্ত সমাজ গড়বে: নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন পৌর শাখার তাঁতীদলের মতবিনিময় সভা ও কমিটি গঠন



আর্কাইভ