দৌলতখানে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



---

মোঃ আবির হোসাইন, দৌলতখান।।

‘প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যে দৌলতখানে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে দৌলতখান উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক আয়োজিত, উপজেলা কার্যালয়ের অডিটিরিয়ামে একটি আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার অ:দাঃ মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী ।

এসময় সমাজসেবা অফিসার অ দাঃ মোঃ দেলোয়ার হোসেন বক্তব্যে বলেন , সকল অসহায় ভোগীদের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, সুবর্ণ নাগরিক কার্ড ও সহায়তা উপকরণ সহ- সকল প্রকার সুবিধা পাওয়ার আশ্বাস প্রদান করেন এবং তিনি আরো জানান হ্যাকারদের কবল থেকে সবাইকে সতর্ক থেকে আপনাদের প্রাপ্য আপনারা ভোগ করুন, যদি কখনো সিম কার্ড সহ নানান কোন কাজে সমাজসেবা অফিসের প্রয়োজন হয়, তাহলে সমাজসেবা অফিস আপনাদের কে প্রচার এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী বলেন, দরিদ্র ও অসহায়দের সহযোগীতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নানা কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অধিদপ্তর। আগামীতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দৌলতখান উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের সহযোগীতায় আরো বরাদ্দ বাড়ানোর কথা জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন দৌলতখান সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ শফিউল্লাহ, ও সমাজ কর্মি মোঃ জায়েদ খান এবং ইউনিয়ন সমাজকর্মী গোলাম রসুল মমিন সহ অন্যান্যরা।।

বাংলাদেশ সময়: ০:১৭:৫৬   ২৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে টহল, জনসচেতনতার পাশাপাশি ফুটপাত দখলমুক্তের আহ্বান নৌবাহিনীর
বাংলাবাজারে নৌবাহিনীর টহল, জনসাধারণকে সচেতন ও ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান
দৌলতখানে জাতীয় সমাজসেবা দিবস পালিত
ভোলা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম জমা
বাংলা টিভির প্রতিনিধি মামুন এর পিতার ইন্তেকাল
দৌলতখানে জমি দখল নিতে প্রতিপক্ষকে হয়রানী ও প্রাণনাশকের হুমকীর অভিযোগ
বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
দৌলতখানে চর দখল নিয়ে গোলাগুলি পুলিশসহ আহত-৪ ॥ থানায় ৫২ জনের বিরুদ্ধে মামলা
দৌলতখানে বহিষ্কারাদেশ প্রত্যাহার, মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতার শোডাউন
গণসংবর্ধনায় সিক্ত ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম



আর্কাইভ