ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে ৬ প্রার্থীর মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রচ্ছদ » জেলা » ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে ৬ প্রার্থীর মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
শনিবার, ৩ জানুয়ারী ২০২৬



---

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥

ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) ভোলা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ যাচাই-বাচাই অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র দাখিল করা ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান। অধিকতর যাচাই-বাচাই শেষে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট রহমতউল্যাহ সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয় স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে শতকরা ১% পার্সেন্ট ভোটারের যে তালিকা দেয়া হয়েছে। তার থেকে ১০জন ভোটারের দ্বৈচয়ন করা হলে ৮জনই নির্বাচন কর্মকর্তাকে জানান তারা ঐ তালিকায় স্বাক্ষর করেনি। সে কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা ডা. শামীম রহমান।

বৈধ মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ), জামায়াত-সমর্থিত বিডিপির প্রার্থী নিজামুল হক নাইম (ফুলকপি), ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোসলেউদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মাওলানা কামাল উদ্দিন (লাঙ্গল) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আতিকর রহমান আবু তৈয়ব (ট্রাক)।

বাংলাদেশ সময়: ১৯:১৭:০৬   ১৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়: মেজর অব: হাফিজ
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বাপেক্স এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে মতবিনিময় সভা
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন



আর্কাইভ