মনপুরায় পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা আটক
শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬



মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশ। বৃহ¯পতিবার সকাল ১০টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এরআগে বুধবার বিকেল উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ। আটককৃত ছাত্রলীগ নেতা হলেন, উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ সাগর ফরাজী।

তবে পরিবারের দাবী, তার বিরুদ্ধে থানায় পুলিশের ওপর হামলা মামলার আসামীদের তালিকায় তার নাম ছিল না। আটকের পর পুলিশ আসামী দেখিয়ে চালান করে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেবিল হান্ট ফেইজ-২ এর আওতায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে ভোলা জেলে প্রেরণ করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০১   ২৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
দুলারহাটে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার
চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি



আর্কাইভ