মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। মঙ্গলবার এশাবাদ হাজীরহাট সদর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই পবিত্র কোরআন খতম ও দোয়া করা হয়।

এই সময় স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা পবিত্র কোরআন খতম করে। দোয়া পরিচালনা করেন হাজিরহাট উত্তর বাজার জামে মসজিদের খতিব হাফেজ আবদুল মান্নান।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, ভোলা জেলা বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স, বিএনপি নেতা সিরাজ পালোয়ান, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির, সদস্য সচিব মোঃ শাহীনসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:২৭   ৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে: নয়ন
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
মনপুরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক
ভোরে ভূমিকম্পে কাঁপলো মনপুরা উপকূল
মনপুরার ১৪৭ জামে মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া-মুনাজাত
মনপুরায় পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা আটক
মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার



আর্কাইভ