মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের

প্রচ্ছদ » জলবায়ু » মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



 ---

আজকের ভোলা রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন তার বড় ছেলে তারেক রহমান। বুধবার সকাল ১০টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে এ দৃশ্য দেখা যায়। পাশে তার সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ভ্রাতৃবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি দোয়া-দরুদ পড়ছিলেন।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে জাতীয় পতাকা শোভিত লাশবাহী গাড়ি এভারকেয়ার হাসপাতাল থেকে এ বাড়িতে পৌঁছায়। এরপর তাকে এক নজর দেখেন স্বজন ও দলের শীর্ষ নেতারা।

ওই বাড়িতে আরও অবস্থান করছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

বিএনপি নেত্রীর ছোট ভাই শামীম এস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার মেঝ বোন সেলিমা ইসলাম, প্রয়াত ভাই সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দারসহ অন্য স্বজনরাও রয়েছেন। জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু, তার বড় মেয়ে শাহিনা জামান খানও রয়েছেন।

---

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদও সেখানে রয়েছেন।

আওয়ামী লীগ শাসনামলে ২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ওঠেন খালেদা জিয়া। আর তার ছেলে তারেক রহমান যুক্তরাজ্যের দেড় দশকের নির্বাসন কাটিয়ে গত সপ্তাহে ওঠেন পাশের ১৯৬ নম্বর বাড়িতে।

এই বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তার সহধর্মিনী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। মাস কয়েক আগে এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করে সরকার।

বাংলাদেশ সময়: ১৪:১৮:০৫   ১০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জলবায়ু’র আরও খবর


মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চরফ্যাশনে দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্পের অবহিতকরণ সভা
বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন-২০২৫’ উদযাপন
ভোলায় বাড়ছে আবাদ, শূন্যের কোঠায় পতিত জমি
তজুমদ্দিনে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলা সক্ষমতা অর্জন বিষয়ে সচেতনতা সভা
মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে জলবায়ুকে রক্ষা করতে হবে: পুলিশ সুপার
ভোলায় দুই দিনব্যাপী জলবায়ু প্রযুক্তি প্রদর্শনী শুরু আজ
ভোলায় জলবায়ু-সহনশীল ও কিশোর-তরুণদের অন্তর্ভুক্তিমূলক এনডিসি বিষয়ক সেমিনার
ভোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ



আর্কাইভ