ভোলায় স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ভোলা পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার সময় এ খেলা অনুষ্ঠিত হয়।

আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত খেলায় জেলার ০৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোকাদ্দেছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান। আরো উপস্থিত ছিলেন, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রব।

---

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম। ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকেই ট্রফি দেওয়া হয়, এসময় বক্তারা বলেন, সুস্থ, সুন্দর ও মানসিকতা বিকাশে, খেলাধুলার কোন বিকল্প নাই, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। এ সময় প্রচুর ক্রীড়া মোদী দর্শক উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ০:১৬:৪৭   ৩১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


মরক্কোর দৃঢ় প্রতিরোধে ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের
অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার
দৌলতখানে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোভাযাত্রা অনুষ্ঠিত
লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন
ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের শোডাউন
বিসিবি’র পরিচালক পদে নির্বাচন করছেন ভোলার ছেলে রবিন চৌধুরী
ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
৭ পদক জিতে তাক লাগালো ভোলা জেলা মার্শাল আর্ট টিম
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নতুন কুঁড়ি স্পোর্টসে ভোলায় জমজমাট মার্শাল আর্ট প্রতিযোগিতা



আর্কাইভ