ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে শহরের কে-জাহান মার্কেটের হোটেল ইন্টারন্যাশনালের ২০২ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আমির হোসেন লালমোহন উপজেলার পৌর ১নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার মৃত মহসিন তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং ঠিকাদার ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ওই হোটেলের ২০২ নম্বর কক্ষটি বুকিং নেন আমির হোসেন। এরপর শুক্রবার সন্ধ্যা থেকে হোটেল কতৃপক্ষ তাঁর কোন সাড়াশব্দ না পেয়ে দরজা নক করেন। কিন্তু তাতেও তাঁর কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশ খবর দেয়। এরপর পুলিশ গিয়ে রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সুরতাহাল প্রতিবেদনের বরাতে পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তিনি অজানা কোনো কারনে আত্মহত্যা করতে পারেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২:৩৮:৩১   ২২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ