ভোলায় ধান-চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় ধান-চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় ধান-চাউল আড়ৎ মালিক সমিতির তিন বছরের জন্য নতুন পূর্ণাঙ্গন কমিটি গঠন করা হয়। ভোলা সদর ভোলায় ধান ও চাউল আড়ৎ মালিকদের বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়েছে। ভোলা জেলা ধান, চাউল আড়ৎ মালিক সমিতি-এর উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব মো. ফয়ছেল।

সভায় সমিতির বিগত বছরের আয়-ব্যয় হিসাবসহ সার্বিক কার্যক্রম, বিভিন্ন সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার একপর্যায়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৫-২৬, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত কার্যকরী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. ফয়ছেল। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলহাজ্ব মো. এফরানুর রহমান মিথুন মোল্লা। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মো. আলমগীর হোসেন চাকলাদার ও আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব মো. আমিনুল ইসলাম সংগ্রাম এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আ. রাজ্জাক (লাল মিয়া)। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কালিমুল্লাহ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জামাল উদ্দিন খান, কোষাধ্যক্ষ মো. ছগির আহমেদ, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, আইন ও ক্রীড়া সম্পাদক মো. মঞ্জুর রহমান এবং প্রচার সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন নির্বাচিত হন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. ইলিয়াস মিয়া, মো. শাহে আলম ও মো. আতিকুর রহমান।

সভায় উপদেষ্টা ম-লীও ঘোষণা করা হয়। উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মো. মোসলেউদ্দিন মিয়া, মো. মোশারেফ হোসেন মিয়া, মো. জাহাঙ্গীর মিয়া, মো. খালেক মিয়া ও মোহাম্মদ আলী মিয়া।

সভায় সিদ্ধান্ত মোতাবেক সকল সদস্যকে নিয়মিত মাসিক চাঁদা পরিশোধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি শুক্রবার ধান ও চালের আড়ৎ সাপ্তাহিক বন্ধ থাকবে, যা সকল সদস্যকে মেনে চলার অনুরোধ জানানো হয়। যারা এখনো সমিতির সদস্য হননি, তাদের দ্রুত সদস্য হওয়ার আহ্বানও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২:৩৬:৫৯   ১৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস
দৌলতখানে জলবায়ু সহনশীল পেকিন হাঁস পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ
চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নৌকা তৈরি করে শত শত পরিবারের ভাগ্য বদল
ভোলার চরে ক্যাপসিকাম বিপ্লব, দেশে ৪ বছরে উৎপাদন বেড়ে ৩ গুণ
ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা



আর্কাইভ