তজুমদ্দিনে অবৈধ চাইসহ ১৩ জেলে আটক

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে অবৈধ চাইসহ ১৩ জেলে আটক
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



---

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥

ভোলার তজুমদ্দিনে মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে পাঙ্গাসের পোন, নৌকা, অবৈধ চাই ও জেলে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত মাছ গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। নৌকা মৎস্য অফিসের হেফাজতে রয়েছে।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদ উল্যাহর দিকনির্দেশনায় ২৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে মেঘনা নদীর সোনার চর সংলগ্ন মেঘনায় মৎস্য অফিস ও কোষ্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ চাই দিয়ে পাঙ্গাসের পোনা শিকার করা অবস্থায় ১৩ জেলে, ৮টি চাই, ২টি নৌকা ও প্রায় ১ হাজার কেজি পাঙ্গাসের ছোট পোনা জব্দ করা হয়। জব্দকৃত ৫টি চাইতে জীবিত পাঙ্গাসের পোনা থাকা তা ধ্বংস করে প্রায় ৮শত কেজি পোনা নদীতে অবমুক্ত করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ হাসান (১৯), মারুফ (১৯), জিহাদ (১৮), সোহেল (২৯), মোশারফে (২৬), বাচ্চু (২১), বেলাল (২১), সোহেল (২৯), আলমগীর (৩৪), মনু (১৮), মোঃ রুবেল (২৮), শাকিব (১৮) ও মোঃ রুবেল (২৫)। আটক প্রত্যেকের বাড়ি মনপুরা উপজেলার রামনেওয়াজ এলাকায় বলে জানা গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, মেঘনায় অবৈধ চাই এর বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে সোনার চর এলাকায় মৎস্য অফিস ও কোষ্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৮টি চাই, ২টি নৌকা ও ১৩ জেলকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২:২৩:০০   ১১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক



আর্কাইভ