চরফ্যাশনে দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্পের অবহিতকরণ সভা

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্পের অবহিতকরণ সভা
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন উপজেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এবং আভাস-এর বাস্তবায়নে “দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন আভাস এর ডাইরেক্টর এডভোকেসি এন্ড কমিউনিকেশন ও প্রকল্পের ফোকাল পার্সোন শহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কিশোরী ও তরুণীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে টেকসই জলবায়ু সমাধান বাস্তবায়নে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সভা সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক চিন্ময় তালুকদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামাল উদ্দিন এবং কারিগরি সহায়তায় দায়িত্ব পালন করেন টেকনিক্যাল অফিসার সোয়েব। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২০:১৬   ২৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
ধেয়ে আসছে মৌসুমি ঝড়! দুর্যোগ ঝুঁকিতে চরফ্যাশনের চরাঞ্চলের মানুষ
চরফ্যাশনের নির্মাণ শ্রমিকের ঢাকায় মৃত্যু
হাসপাতালে ৩ মাসের শিশুকে রেখে উধাও অভিভাবক
শশীভূষণে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
কু-প্রস্তাবে সাড়া না পেয়ে প্রবাসীর স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের হুমকি
চরফ্যাশনে চিকিৎসকের অবহেলায় মা ও শিশুর মৃত্যুর অভিযোগে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
চরফ্যাসনে কোস্ট ফাউন্ডেশনের উন্নয়নকাজে বাধা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
গর্ভে সন্তান রেখেই প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে



আর্কাইভ