ভোলায় দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ও সেরা উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরন

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ও সেরা উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরন
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় দিনব্যাপী নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন ও বাজারজাত করন প্রকল্পের উদ্যোক্তা উন্নয়ন প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আর এমপিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে সোমবার সকাল থেকে ভোলার শহরের চরনোয়াবাদ এলাকায় জিজেইউএস-এর প্রধান কার্যালয়ের চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই মেলায় প্রাণিসম্পদ ভিত্তিক পণ্য নিয়ে ভোলা, বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন এলাকার ২০ জন উদ্যোক্তা অংশ নেন। মাংসজাত, দুগ্ধজাত ও অন্যান্য প্রক্রিয়াজাত খাবারের স্টলে ছিল নানান ধরনের পণ্যের সমাহার। সকাল থেকেই মেলায় ভিড় জমাতে থাকেন নানা বয়সী নারী-পুরুষ। রঙিন ও বৈচিত্র্যময় খাবারের সমাহার দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রানী সম্পদ বিভাগের পরিচালক মোঃ মাহফুজুল হক। প্যানেল ডিসকাশনে অংশগ্রহন করেন বরিশাল জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাঃ নাসির উদ্দীন আহম্মেদ, পিকেএসএফএর সিনিয়র ভ্যালু চেইন স্পেশালিস্ট ড. এস. এম. ফখরুল আলম, ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সগর মল্লিক এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন জিজেইউএসএর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান।

নতুন উদ্যোক্তা তৈরি এবং বিদ্যমান উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে সহায়তার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় পণ্যের চাহিদা বাড়ার পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হবে বলে তাঁরা আশা করছেন। মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে ভোলার ওসমান গনি, বরিশালের সোনিয়া বেগম ও তানজিলা বেগমকে সেরা উদ্যোক্তা পুরস্কার এবং সকল অংশগ্রহণকারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০:৪৭:৩৮   ৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস
দৌলতখানে জলবায়ু সহনশীল পেকিন হাঁস পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ
চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নৌকা তৈরি করে শত শত পরিবারের ভাগ্য বদল
ভোলার চরে ক্যাপসিকাম বিপ্লব, দেশে ৪ বছরে উৎপাদন বেড়ে ৩ গুণ
ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা



আর্কাইভ