জামায়াতের মামলায় জামিন পেলেন বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতা

প্রচ্ছদ » আইন ও আদালত » জামায়াতের মামলায় জামিন পেলেন বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতা
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় সংঘাতের ঘটনায় জামায়াতে ইসলামীর দায়ের করা মামলায় রোববার জামিন পেয়েছেন জেলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক দেশের বিশিষ্ট সংগীত শিল্পী আসিফ আলতাফ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিনসহ ২৬ নেতাকর্মী।

বিজয় দিবসে জেলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে রাজাকার বলায় বিএনপির এক কর্মীকে মারধর করার ইস্যুতে ওই এলাকায় দুই দলে দুই দফা সংঘাত হয়। ইউনিয়ন পর্যায়ের ওই ঘটনায় দুই দলের পক্ষ থেকে মামলা করা হয়। বৃহ¯পতিবার জামায়াতে ইসলামীর ভেলুমিয়া ইউনিয়নের বাজার শাখার সভাপতি মো. মোমেনের দায়ের করা মামলায় আসিফ আলতাফ ও মো. হেলাল উদ্দিনকে শীর্ষে রেখে ২৬ জনকে আসামি করা হয়।

ঘটনার সঙ্গে কোনোরকম সম্পৃক্ততা নেই আসিফ ও হেলালের- এমন দাবিতে বিএনপিতে চরম ক্ষোভ বিরাজ করতে থাকে।

রোববার বিএনপি নেতা আসিফ ও হেলাল উদ্দিনসহ ২৬ জন জেলা সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক জামিন মঞ্জুর করেন।

---

এদিকে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলমসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা আদালত চত্বরে জড়ো হন।

জামিন পেয়ে আসিফ আলতাফ সাংবাদিকদের জানান, যে ঘটনার সঙ্গে তিনি অদৌ জড়িত নন, সেই মামলায় তাদের আসামি করা হয়েছে। এতে দলটির (জামায়াতের) অবস্থান পরিষ্কার হয়ে গেছে। মানুষ ওই দলকে আর বিশ্বাস করবে না। পরে হাজারও নেতাকর্মী আসিফ আলতাফকে নিয়ে মিছিল করে দলীয় অফিসে যান।

বিএনপি নেতাদের পক্ষে জামিনের দাবি করেন সিনিয়র আইনজীবী ভোলা বারের সাবেক সভাপতি ছালাউদ্দিন হাওলাদার, জেলা বারের সভাপতি ফরিদ উদ্দিন, আইনজীবী সমিতির সম্পাদক ড. আমিরুল ইসলাম বাছেদসহ একঝাঁক সিনিয়র আইনজীবী।

অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম জানান, আদালত মামলার ২৬ জন আসামিরই জামিন মঞ্জুর করেছেন। তারা হচ্ছেন- সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের ছেলে উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুছ কমান্ডার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান বাদশার ছেলে মো. হাসনাইন, ইউনুছ কমান্ডারের ছেলে ঝিলন খান, আব্দুল মান্নানের ছেলে মো. টিপু, মো. জাহাঙ্গীরের ছেলে মো. রাশেদ, ইস্রাফিল মাস্টার, মো. রিয়াজ, মো. আবু বকর, হাফেজ খানের ছেলে মো. নিলখান, মো. ফয়সাল, মো. নুর আলম, মিলন হাওলাদার, মো. আনোয়ার, মিলন চৌধুরী, মো. মেহেদী মাহাবুব, লিটন রাঢ়ি, বুলবুল খান, মো. সোহাগ, মো. মাহাদী, মো. স্বপন, মো. বাবুল সর্দার, স্বপন রাড়ি, মো. ইসলাম মুন্সি, মো. ইউনুছ হাওলাদারের ছেলে মো. রবিউল (২৫)।

বাংলাদেশ সময়: ০:১৫:৩৩   ২৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


চরফ্যাসনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, সাংবাদিকদের নিন্দা
ভোলায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত: দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
জামিন পেলেন ভোলার জামায়াতের নারী কর্মী সাওদা
চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সেক্রেটারী বিএনপি
ভোলা-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌসের মাঠ পরিদর্শন
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
জামায়াতের মামলায় জামিন পেলেন বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতা
বিজয় দিবসে মারমারির ঘটনায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড



আর্কাইভ