
ইব্রাহিম আকতার আকাশ ॥
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ও ভেলুমিয়া ইউনিয়নে পৃথক দু’টি দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশুর মধ্যে তাছিন ইসলামের (৫) বাড়ি পূর্ব ইলিশা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে। তাঁর বাবার নাম মো. কাজল মিয়া এবং দুই বছর বয়সী শিশু বিল্লাল ভেলুমিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মো. কবির হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু বিল্লাল পরিবারের সকলের অগোচরে দুপুরের দিকে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যান। এছাড়াও একই সময় তাছিন বাড়ির সামনে থাকা পাকা রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির একটি নছিমনের ধাক্কায় অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২৩:২৪:২১ ১০৯ বার পঠিত