দৌলতখানে জমি দখল নিতে প্রতিপক্ষকে হয়রানী ও প্রাণনাশকের হুমকীর অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে জমি দখল নিতে প্রতিপক্ষকে হয়রানী ও প্রাণনাশকের হুমকীর অভিযোগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



স্টাফ রিপোর্টার ॥

ভোলার দৌলতখানে ৫ শতাংশ জমি দখল নিতে প্রতিপক্ষকে হয়রানী ও ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ভোলার দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নূর মিয়ারহাট গ্রামের আমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। এদিকে প্রতিপক্ষের হুমকী ও অস্ত্রের মোহরায় আতংঙ্কে দিন কাটাচ্ছেন ফখর উদ্দিনের পরিবারের সদস্যরা। ফখর উদ্দিন জানান, তার নানা দলিল উদ্দিন পন্ডিত প্রায় ৪০ বছর আগে মারা যান। নানার মৃত্যুর আগে নানার অনুরোধে তার বাবা নানা বাড়িতে বসতঘর তুলে। ওই সময় নানা আমার বাবাকে সীমানা নির্ধারণ করে দেয়। পরে নানার মৃত্যুর পর তার সম্পতি আমার মামা, মা ও ৩ খালাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়। এতে আমার মা খালারা সবাই সমান ভাগে ৫৫ শতাংশ করে জমি বুঝিয়া পান। কিন্তু আমাদের বাড়িতে ৫ শতাংশ জমি বেশি থাকে। যা নানা আমাদের দিয়ে যায়। দীর্ঘ দিন ভালোভাবে চলে আসলেও প্রায় ৫ বছর আগে আমার ছোট খালা সুফিয়া কামালের ছেলে মো: ইমরান ওই ৫ শতাংশ জমি দাবী করে বসেন। খালা ও তার ছেলে দাবী করেন ৫ শতাংশ জমি আমার আরেক খালা আসুরা খাতুনের কাছ থেকে ক্রয় করেছেন। কিন্তু যে খালার থেকে তারা জমি ক্রয় করছেন বলে দাবী করে সেই খালার দখলকৃত জমি অন্যত্র। আমাদের দখলকৃত জমি থেকে তারা ৫ শতাংশ জমি জোরপূর্বক দখল নিয়ে বিভিন্নভাবে পায়তারা করেন। এ নিয়ে র্দীর্ঘ বছর শালিশ-মিমাংশায় বসলেও ছোট খালার পরিবার তা মানতে নারাজ। এমনকি তারা যে জমি ক্রয় করেছেন তার দলিল দেখাতে বললেও সেটিও সেখাতে পারেনি। তিনি আরো অভিযোগ করে জানান, এঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় এবছর ২১ সেপ্টেম্বর ছোট খালার বখাটে ছেলে মো: ইমরান আমাদের চার ভাইকে হয়রানী করতে মিথ্যা ও ভীত্তিহীন দৌলতখান থানায় একটি সাধারন ডাইরী করেন। এরপর পুলিশ তদন্তে গেলে তাদের ডাইরীর মিথ্যা বলে প্রমাণ হয়। এর প্রায় এক মাস পর আমরা আমাদের জমির বাগান থেকে নারিকেল পারতে গেলে খালাতো ভাই ইমরান, মিজানুর রহমান, খালা সুফিয়া কামালসহ ইমরানের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ধাওয়া ও মারধর করেন। এবং প্রাণ নাশকের হুমকী দেন। পরে আমরা বাধ্য হয়ে গত ২৮ অক্টোবর ভোলার আদালতে মো: ইমরানকে প্রধান আসামী করেন মোট ৪ জনের বিরুদ্ধে একটি মামালা দায়ের করি।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইমরান হোসেন জানান, আমি ফকরুদ্দিনের খালাত ভাই। ওনারা বাড়িতে ও রাস্তায় দুই যায়গায়ই জমি বেশী খায়। এলাকার গন্যমান্য ব্যক্তিদের শালিশের মাধ্যম আমাদেরকে রাস্তায় ৫শতাংশ জমি খাওয়ার সিন্ধান্ত করে দেয় এটিও তারা মানেনা এবং অন্যান্য যে সব তথ্য দিয়েছে তা মিথ্যা ও ভিত্তিহিন।

বাংলাদেশ সময়: ২৩:২১:৩৮   ২৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ