ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), সিভিল সার্জন ডাক্তার মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা জেলা জামায়াত ইসলামীর আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন, সেক্রেটারী হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারী তরিকুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।

দেশের মেধাশূন্য করার লক্ষ্যে বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে নিজ নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকা- জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়।

বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বৈষ্যমহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০:০২:২১   ১৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জুলাই শহীদ দিবস পালিত
ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট-লঞ্চঘাটসহ শহর রক্ষা বাঁধ
ভোলায় বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা, কৃষকদের মাথায় হাত
সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে গিফট বক্স বিতরণ
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলায় ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ভোলার জলসীমায় ইলিশ কমছে, বাড়ছে শঙ্কা ইলিশ আহরণ বাড়লেও উৎপাদনে বিপর্যয়
ভোলার ক্লিনিক-ডায়াগনস্টিকে বাড়ছে নবজাতক ও প্রসূতি মৃত্যুর মিছিল



আর্কাইভ