
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়শন বোরহানউদ্দিন শাখার উদ্যেগে অবস্থান কর্মসূচী পালন করা হয়। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর বেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম বাবুর নেতৃত্বে স্বাস্থ্য সহকারীরা এই অবস্থান কর্ম বিরতি পালন করেন।
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিঃ বোরহানউদ্দিন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন রাজু বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদানের কাজটি স¤পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন, জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করে তারা কর্মবিরতিতে যেতে চাননি। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদাসীনতা এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই তারা বাধ্য হয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছেন।
বাংলাদেশ সময়: ১৭:৪২:৫৬ ৮২ বার পঠিত