বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের আত্মার শান্তির কামনায় কোরআন তেলাওয়াত শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার অসীম কুমার, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার মেহেদী মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সরোয়ার আলম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাও মোঃ মাকসুদুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি অন্তর হাওলাদার, প্রেসক্লাব সভাপতি ফয়সাল আহমেদ, সাংবাদিক ইকবাল হোসেন নয়ন, এইচ এ শরীফ, মোঃ তামিম, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

এছাড়া বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:০১   ২০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে জেলেদের ওপর সন্ত্রাসী হামলা: নগদ টাকা ও জাল লুট, বোট ভাংচুরের অভিযোগ
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: নগদ টাকা উদ্ধার
বোরহানউদ্দিনে দীর্ঘ ১৭ বছর পর ঘর তুলতে গিয়ে বাধা, বিপাকে ভুক্তভোগী পরিবার
খাদ্যবান্ধব চাল বিতরণে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ডিলারের ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার দাবি
সন্তানের বাবার পরিচয়-এর দাবীতে বোরহানউদ্দিনে মহাসড়ক অবরোধ
বোরহানউদ্দিনে যাত্রা শুরু করলো ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম এ রহমান ইলেকট্রনিক্স
বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলার আসামী গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি লাশ, আটক ১
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা বোরহানউদ্দিন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



আর্কাইভ