

স্টাফ রিপোর্টার ॥
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হল নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরনেঃ নাগরিক ভাবনা শীর্ষক একটি গোল টেবিলবৈঠক।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ভোলা জেলা কমিটির আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) সুজন, ভোলা জেলা কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের বরিশাল জেলা কমিটির সভাপতি আধ্যাপক গাজী জাহিদ হোসেন।
অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারলেই গণতন্ত্র উত্তরনের পথ খুঁজে পাওয়া যাবে। আর সুজন সে বিষয়ে সারাদেশে কাজ করছে বলেই আজকের এই বৈঠক”।
সংগঠনটির বরিশাল অঞ্চলের সমন্বয়কারী মেহের আফরোজ মিতার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে সভাপতির বক্তব্যে মোবাশ্বির উল্লাহ বলেন, “চাঁদাবাজ, লুটেরা ছাড়া কেউতো নির্বাচন করতেই পারবেনা। কেননা যেখানে ৫ হাজার টাকা জমা দেয়ার কথা নির্বাচন কমিশন সেটা করেছে ৫০ হাজার টাকা। যা একজন সৎ ব্যক্তির পক্ষে বহন করা খুবই কষ্টসাধ্য”।
গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল জেলা সুজন সম্পাদক রনজিত দত্ত, সুজন ভোলা জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন ও অধ্যক্ষ খালেদা খানম এবং ভোলা জেলার সকল উপজেলা থেকে আগত সুজন নেতৃবৃন্দ।
সুজনের ভোলা জেলা কমিটির সদস্য মোঃ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তারা সকলেই আগামী নির্বাচনে যেন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থাগ্রহণে এবং চ›িহত সন্ত্রাসীদের অন্তত নির্বাচনকালিন সময়ে জেলে রাখার জন্য সরকারকে বাধ্যকরণে সুজনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ভোলা শহরের একটি বেসরকারি হোটেলের সম্মেলন কক্ষে দিনব্যাপী চলা বৈঠকে সুজন সংশ্লিষ্ট প্রায় ১শ’ জন অতিথি উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন।
বাংলাদেশ সময়: ০:৩১:২৯ ১২৫ বার পঠিত