ভোলায় ৮ শিক্ষক পদোন্নতি পেয়ে হলেন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ৮ শিক্ষক পদোন্নতি পেয়ে হলেন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫



---

জিদান আনাবীর, ক্যাম্পাস প্রতিনিধি ॥

ভোলায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার থেকে ভোলা সরকারি কলেজের ১ অধ্যাপক ও ৪জন সহযোগী অধ্যাপক এবং ভোলা সরকারি মহিলা কলেজের ৩ জন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ পদোন্নতির এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন যথাক্রমে উপসচিব মো. আব্দুল কুদদূস ও উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস।

আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পর্যায়ের এসব কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম ও ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতিপূর্বক স্ব-স্ব কলেজে/দপ্তরে/ইনসিটু হিসেবে পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন, ভোলা সরকারি কলেজ থেকে অধ্যাপক পদে গণিত বিভাগের বিধান কৃষ্ণ দাস (২২ ব্যাচ), সহযোগী অধ্যাপক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ বি এম মজিবুর রহমান (২৬ ব্যাচ), ইংরেজি বিভাগের কাজী মো. হাসান (২৬ ব্যাচ), রসায়ন বিভাগের ড. মো. ফিরোজ সরদার (২৭ ব্যাচ), পদার্থ বিদ্যা বিভাগের মো. ফজলে ইলাহী (২৭ ব্যাচ)। ভোলা সরকারি মহিলা কলেজ থেকে সহযোগী অধ্যাপক পদে বাংলা বিভাগের মো. ইব্রাহিম শামীম (২৭ ব্যাচ), ইসলামের ইতিহাস বিভাগের মো. রহমতুল্লাহ রাজন (২৭ ব্যাচ), ইংরেজি বিভাগের মো. মিজানুর রহমান (২৮ ব্যাচ)।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পদোন্নতির তালিকা পাঠানো হলেও মন্ত্রণালয় তা কারণ ছাড়াই ঝুলিয়ে রাখে বলে শিক্ষকদের অভিযোগের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হয়। এরপর ৯ ও ১০ ডিসেম্বর শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত একাধিক সভা হয়। সবশেষে ১১ ডিসেম্বর ঝুলে থাকা ২৭০৬ কর্মকর্তার পদোন্নতির তালিকা অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ০:৩০:১০   ১৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লোনের টাকায় মাথা গুজার ঠাই পুড়ে ছাই



আর্কাইভ