চরফ্যাশনে নবান্ন উৎসব উদযাপন

প্রচ্ছদ » অর্থনীতি » চরফ্যাশনে নবান্ন উৎসব উদযাপন
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫



---

‎‎চরফ্যাশন প্রতিনিধি ॥

‎দ্বীপের দেশে কৃষক হাসে, আমনের ফসল বেশ, নতুন ধানের পিঠা-পুলি খুশির নেইকো শেষ এই শ্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে ধান কর্তন ও নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন করা হয়েছে।‎

‎শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ড চরনাজিমউদ্দিন এলাকায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই উৎসব উদযাপন হয়।‎

‎উৎসবে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি উপ-সহকারী সানাউল্লাহ আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার।‎

‎এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মিয়াজী সহ বিভিন্ন অতিথি এবং চরনাজিমুদ্দিন গ্রামের কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।‎

‎উৎসবে অংশগ্রহণকারীরা ধান কর্তন ও নবান্ন পিঠা উৎসব উদযাপনে অংশগ্রহণ করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।

‎‎বক্তারা বলেন, নতুন ধান কেটে নবান্ন পিঠা উৎসব উদযাপন আমাদের কৃষিজীবীর আনন্দ এবং দেশের কৃষি ঐতিহ্যকে ধরে রাখার গুরুত্বপূর্ণ অংশ। পুরনো ঐতিহ্যকে সংরক্ষণ ও কৃষকের পরিশ্রমের স্বীকৃতি দিতে এই উৎসব আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:২৯:৩১   ১২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নৌকা তৈরি করে শত শত পরিবারের ভাগ্য বদল
ভোলার চরে ক্যাপসিকাম বিপ্লব, দেশে ৪ বছরে উৎপাদন বেড়ে ৩ গুণ
ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
মেঘনার চরে জোয়ার-ভাটার জীবনে বেঁচে থাকার সংগ্রাম
ভোলায় এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকায়
চরফ্যাশনে তরমুজ চাষে বিপ্লব
ভোলায় ধান-চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন



আর্কাইভ