বোরহানউদ্দিনে ৭ নৌকার মাঝি ধানের শীষকে ভালোবেসে বিএনপিতে যোগদান

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে ৭ নৌকার মাঝি ধানের শীষকে ভালোবেসে বিএনপিতে যোগদান
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন। তারা সবাই কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে নেতা ছিলেন।

গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের এক অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, পৌর বিএনপির সহ-সভাপতি মো. বশির স্যার, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক সাহাবুউদ্দিন বাচ্চু ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদদীন খানের হাতে ফুল দিয়ে যোগদান করেন।

কাউন্সিল অধিবেশন শেষ হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেন তারা। যোগদান করা আওয়ামী লীগ নেতারা হলেন- ১। দুলাল ফরাজী কাচিয়া ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ স¤পাদক, ২। আঃরহিম সাবেক যুবলীগ নেতা, ৩। আলী হোসেন, যুবলীগের সহ-সভাপতি ২নং ওয়ার্ড, ৪। বশির মাল, কাচিয়া ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি, ৫। আঃ মালেক, ২নং ওয়ার্ড যুবলীগ নেতা, ৬। মো. মিন্টু, আওয়ামীলীগ ২নং ওয়ার্ড নেতা, ৭। আমিরুল হোসেন লস্কর, যুবলীগ নেতা ২নং ওয়ার্ড প্রমুখ।

যোগদান করা নেতারা বলেন, বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি উন্নয়নে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের অবদান রয়েছে। এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা তিনি। হাফিজ ইব্রাহিমকে আমরা আগেও পছন্দ করতাম, এখনো করি। আগামী নির্বাচনে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে আমরা বিএনপিতে যোগদান করছি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান বলেন, তারা সবাই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের ভোলা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম এর ভালোবাসায় স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। তারা সবাই আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা বলেন, তার আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

ইউনিয়ন বিএনপির (উত্তর শাখার) সভাপতি সামীম হাওলাদারের সভাপতিত্বে ২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন (এ,আর, মাইনুদ্দিন মফিজ, (উত্তর শাখা) বিএনপির যুগ্ন সাধারণ স¤পাদক।

বাংলাদেশ সময়: ০:২৯:০০   ২৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল
বাপেক্স এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে মতবিনিময় সভা
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
বোরহানউদ্দিনে নির্বাচন উপলক্ষ্যে অংশীজনের সমন্বয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
কুঞ্জেরহাট জাবালে নূর মডেল মাদরাসার ছাত্রী বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে
ভোলা-০২ ও ০৩ আসন: বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীর চেয়ে স্ত্রীদের আয় ও সম্পদ বেশি
৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
বোরহানউদ্দিনে আনসার বাহিনীর মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ



আর্কাইভ