ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়শনের নির্বাচন অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়শনের নির্বাচন অনুষ্ঠিত
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়শন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভোলা প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয় এবং ভোট চলে দুপুর ১টা পর্যন্ত। বিকল ৩টায় ভোট গণনা শুরু হয়। গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এতে ভোটের মাধ্যমে সভাপতি পদে নিউজ২৪ প্রতিনিধি জুন্নু রায়হান ১৫ ভোট, সহ-সভাপতি পদে একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম ১৯ ভোট, সাধারণ সম্পাদক পদি জিটিভির প্রতিনিধি এম হেলাল উদ্দিন ২১ ভোট, সহ-সম্পাদক পদে আরিফ হোসেন লিটন ২১ ও অর্থ-সম্পাদক পদে যমুনা টিভির প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ ১৯ ভোট, দপ্তর সম্পাদক পদে এখন টিভির প্রতিনিধি ইমতিয়াজুর রহমান ১৬ ভোট, নির্বাহী সদস্য পদে মোহনা টিভির প্রতিনিধি জসিম রানা ২২ ভোট, এটিএন বাংলার প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ ২০ ভোট, দেশ টিভির প্রতিনিধি ছোটন সাহা ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এরআগে বিনা-প্রতিদ্বিন্দ্বতায় ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক এটিএন নিউজ প্রতিনিধি মঞ্জুর আলম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মো: মহিউদ্দিন বিজয়ী হয়েছেন।

---

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু। তার সাথে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সময় টিভির স্টাফ রিপার্টার নাসির উদ্দিন লিটন ও ডিবিসি নিউজের প্রতিনিধি অচিন্ত্য মজুমদার। তারা উৎসবমূখর পরিবেশে এই অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেন। এতে মোট ৩৪ জন ভোটের মধ্য ৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১১টি পদে মোট ২১জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বতা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৯   ১৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়: মেজর অব: হাফিজ
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বাপেক্স এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে মতবিনিময় সভা
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন



আর্কাইভ