
লালমোহন প্রতিনিধি ॥
লালমোহনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচিত ম্যারাথন রান কর্মসূচি ‘রান উইথ নাঈম’। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে লাঙ্গলখালী উপজেলা কমপ্লেক্স থেকে শুরু করে সরকারি শাহবাজপুর কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শেষ করা হয়। এরপর পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল নিয়ে কলেজ মাঠ থেকে উত্তর বাজার মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন। কর্মসূচির নেতৃত্ব দেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এবং বিডিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাইম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ, বিডিপি লালমোহন উপজেলা সভাপতি প্রফেসর হাসনউজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম। এছাড়া অংশ নেন কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী মুহাম্মাদ শাহে আলম, লর্ডহার্ডি›জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সোহাগ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
শীত উপেক্ষা করে এলাকাবাসী বিশেষ করে তরুণ ও ক্রীড়াপ্রেমীরা ম্যারাথনে ব্যাপক অংশগ্রহণ করেন। রান শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নিজামুল হক নাইম বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ এখনো নিশ্চিত করা হয়নি তা করতে হবে, স্বাধীনতার ৫৪ বছরেও জনগনের আশা আকাংঙ্খা পূরন হয়নি,“সততা, নিষ্ঠা ও দেশগঠনের শক্তিতে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা যুবসমাজকে দেশের স¤পদ হিসেবে গড়ে তোলে।”
আয়োজকরা জানান, সুস্থ জীবনধারা গড়ে তোলা, ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টি করতেই এ আয়োজন। অংশগ্রহণকারীরা দৌড় শেষে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান।
শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত “রান উইথ নাঈম” কর্মসূচি লালমোহনের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য স্থানীয়দের।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৪ ১৪৭ বার পঠিত