ভোলা সদর পৌর শাখার তাঁতীদলের কমিটি গঠন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলা সদর পৌর শাখার তাঁতীদলের কমিটি গঠন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



---

‎‎স্টাফ রিপোর্টার ॥‎

‎বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, ভোলা সদর পৌর শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জেলা বিএনপির কার্যালয় এ কমিটি ঘোষণা করা হয়।‎ মোঃ মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে ও জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক আল আমিন মিঠুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা তাঁতী দলের আহ্বায়ক নুর ইসলাম মিলিটারি, সদস্য সচিব গিয়াস উদ্দিন হাওলাদার, জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ নুরে আলম, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা তাঁতী দলের আহবায়ক মোস্তাক আহমেদ জুলুসহ প্রমুখ।

‎‎এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে আলহাজ্ব গোলাম নবী আলমগীরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তাঁতীদল প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করবে। ভোলা-১ আসনে আলহাজ্ব গোলাম নবী আলমগীরের বিকল্প নেই। এবং সবাই বাড়ি বাড়ি গিয়ে আলহাজ্ব গোলাম নবী আলমগীরের তথা ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে, খেটে খাওয়া মেহানতী মানুষের পক্ষে দাড়াতে হবে। আমরা মানুষ কে ভালোবাসা দিয়ে মন জয় করবো, এ বাংলাদেশ হবে শান্তি সমৃদ্ধির বাংলাদেশ। ‎বাংলাদেশের জনগণ মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করবো।‎

‎বক্তারা আরো বলেন, আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যে হাজারো বিপদের মধ্যে তার কর্মীদেরকে ছেড়ে যায়নি, এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো পালিয়ে ও যায়নি। তাই আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ ভাবে তার জন্য ধানের শীষে ভোট চাওয়া।‎

‎পরে মোঃ মাহাবুবুর রহমান সুমনকে আহবায়ক ও মোঃ হিরন ফরাজিকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:২৬   ২৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ