তজুমদ্দিনে নবাগত ইউএনও’র সাথে মাদ্রাসা প্রধানদের মতবিনিময়

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে নবাগত ইউএনও’র সাথে মাদ্রাসা প্রধানদের মতবিনিময়
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে নতুন উপজেলা নির্বাহি কর্মকর্তার মো. রেজাউল ইসলামকে বরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ মাও. কামাল মাহমুদের সভাপেিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, নবযোগদানকৃত উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. রেজাউল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, গোলকপুর কাছিমুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আইয়ুব আলী, উত্তর চাঁচড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও, সালাউদ্দিন, চর জহিরউদ্দিন আহম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল হালিম জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দেবীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাই, মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মোঃ নুরুজ্জামান, উত্তর চাপড়ী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. কামাল উদ্দিন, খোসনদী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও. গিয়াস উদ্দিন, চাঁচড়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মোঃ শামছুদ্দিন, শিবপুর দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম বাবলু হাওলাদার।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার মো. রেজাউল ইসলাম বলেন, আমি উপজেলা নির্বাহি অফিসার হিসেবে আপনাদের উপজেলায় যোগদান করেছি। আপনাদের সকলের সহযোগীতায় শিক্ষাসহ সকল ক্ষেত্রে তজুমদ্দিন উপজেলাটিকে আমরা একটি উন্নত উপজেলা হিসেবে গড়তে চাই। আমরা সকলে মিলে এই উপজেলাটিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চাপড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোঃ হাবিবুর রহমান হারুন। পরে উপজেলা নির্বাহি অফিসার রেজাউল ইসলাম মাছুমা খানম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সরকারি কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩২   ১০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


ভাতিজির জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো চাচার
তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ নিহত-১
তজুমদ্দিনে চরে কৃষকের উপর হামলা আহত-১৪
তজুমদ্দিনে পাউবো’র জিও ব্যাগের কাজের ভাগাভাগি নিয়ে সংঘর্ষ আহত-১০
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ আহত-১৫
ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে ৬ প্রার্থীর মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
তজুমদ্দিনে জেলেদের মাঝে মৎস্য আহরণের উপকরণ বিতরণ
তজুমদ্দিনে অবৈধ চাইসহ ১৩ জেলে আটক
তজুমদ্দিনে পাঁচশতাধিক পরিবার উদ্বাস্তু হওয়ার শঙ্কায়
তজুমদ্দিনে নানা অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস পালিত



আর্কাইভ